মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার তালিকায় থাকা চীনের একটি সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় এনভিডিয়ার শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ এইচ২০০ কিনেছে। গত মাসে দুটি চিপ কেনার তথ্য বিশ্ববিদ্যালয়টির ক্রয়সংক্রান্ত নথিতে পাওয়া গেছে।

