শেখ হাসিনার আপিলের ক্ষেত্রে আবুল কালাম আযাদের মামলা উদাহরণ হতে পারে: অ্যাটর্নি জেনারেল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে নির্ধারিত সময়ের পর আপিল করলে বিলম্ব মওকুফের ক্ষেত্রে সর্বোচ্চ আদালতে বিচারাধীন মাওলানা আবুল কালাম আযাদের মামলাটি উদাহরণ হতে পারে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।


