পদ্মার তীরে পড়েছিল হাত-পা-মাথাবিহীন মরদেহ
শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীর তীর থেকে অজ্ঞাতপরিচয় পুরুষের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। মরদেহটির মাথা, দুই হাত ও দুই পা ছিল না। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পৈলান মোল্লারকান্দি এলাকার পদ্মা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।



