মেহেরপুরে ‘জয় বাংলা’ লেখা চিরকুটসহ তিনটি ককটেল উদ্ধার
কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচিকে ঘিরে রাতভর বোমাতঙ্কের পর মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রাম থেকে তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে গ্রামের পৃথক তিনটি স্থান থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।

