হামলা-চাঁদাবাজির প্রতিবাদ ৭ দিনের আলটিমেটাম
খুলনায় চাঁদার দাবিতে একের পর এক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর; চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেছেন চিকিৎসকরা। আগামী সাত দিনের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হলে পূর্ণ কর্মবিরতিসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আলটিমেটাম দেন তারা।



