১৫ বছরে ১ লাখ ২২ হাজার একর খাসজমি বন্দোবস্ত
বিগত ১৫ বছরে সারাদেশে ৪ লাখ ৯৪ হাজার ৮৬৯টি পরিবারকে ১ লাখ ২২ হাজার ৫৪৪ দশমিক ৩০৭ একর কৃষি খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়েছে। ২০১১-২০১২ অর্থবছর থেকে ২০২৫-২০২৬ অর্থবছর পর্যন্ত এসব জমি বন্দোবস্ত দেওয়া হয় বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

