শ্রেণিকক্ষে আলুর স্তূপ, ক্লাস না করে ফিরে যাচ্ছে শিক্ষার্থীরা
জয়পুরহাটের কালাইয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এক সপ্তাহ ধরে আলু মজুত করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে। এতে ওই বিদ্যালয়ের একটি ঘরে পাঠদান ব্যাহত হওয়ায় শিক্ষার্থীরা ক্লাস না করেই বাড়ি ফিরে গেছে।



