স্পেনে চুম্বন এত বেশি কেন?
স্পেনে জনসমক্ষে চুম্বন নিত্যদিনের দৃশ্য। তবে ভালোবাসার এই প্রকাশের নেপথ্যে রয়েছে দমন ও পাল্টা বিদ্রোহের এক ইতিহাস। স্পেনের সর্বত্রই যেন চুম্বনের উপস্থিতি। পরিচিত কারও সঙ্গে দেখা হলে দু’গালে দুটি চুমু দেওয়ার প্রথা তো রয়েছেই, এর পাশাপাশি রয়েছে রোমান্টিক চুম্বন।

