ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে, সচেতনতা তৈরিতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ
দেশে ডায়াবেটিসের ঝুঁকি ক্রমেই বাড়ছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে শারীরিক পরিশ্রমে অনীহা, অতিরিক্ত ওজন ও মেদ-ভুঁড়ির কারণে এ রোগের প্রবণতা বাড়ছে। বর্তমানে শুধু ঢাকা শহরেই ডায়াবেটিসের প্রবণতা প্রায় ১২ শতাংশ।



