পরিবেশ অধিদপ্তরকে ‘ম্যানেজ’ করে সক্রিয় ৫০০ অবৈধ ইটভাটা
মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে দক্ষিণাঞ্চলে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে শত শত অবৈধ ইটভাটা। পরিবেশ অধিদপ্তরের তোয়াক্কা না করে লোকালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে অবৈধ ড্রাম চিমনি ও ১২০ ফুট ফিঙ্কড চিমনি ব্যবহার করে চালানো হচ্ছে এসব ভাটা।


