সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা
সকালে কারখানায় কাজে যোগ দিয়ে কয়েক ঘণ্টার মধ্যেই কর্মবিরতি ও বিক্ষোভে অংশ নিচ্ছেন শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কোথাও কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করছে কর্তৃপক্ষ, কোথাও শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে।


