পাবনায় গ্রামীণ ব্যাংকের অফিসে পেট্রলবোমা নিক্ষেপ, পুড়েছে ফাইলপত্র
পাবনা সদর উপজেলার দোগাছী বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর এ ঘটনা ঘটে। আগুনে ব্যাংকের কক্ষের ভেতরে থাকা কিছু ফাইলপত্র পুড়ে গেছে।


