রামগতি-কমলনগরের ৭০টি অবৈধ ইটভাটা বন্ধের দাবি এমপি বীথিকার
লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার ৭০টি অবৈধ ইটভাটা বন্ধের দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের এমপি বীথিকা বিনতে হোসাইন। মঙ্গলবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের ওপর বক্তব্য রাখতে গিয়ে এই আহ্বান জানান বীথিকা বিনতে হোসাইন।



