‘মধ্যরাতে আমার স্ত্রীও কথা বলে না’, সাফকে লঙ্কান কোচের খোঁচা
বাংলাদেশের কাছে ৪-০ গোলের বড় হারের পরও ম্যাচের ফলের চেয়ে সাফের কর্মকর্তাদের নিয়ে বেশি সরব ছিলেন শ্রীলঙ্কার প্রধান কোচ আবদুল্লাহ আল মুতাইরি। সংবাদ সম্মেলনে সাফের লিগ্যাল বিভাগের প্রধানের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলার পাশাপাশি নিজের সম্ভাব্য শাস্তি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

