রাসায়নিক সারে রাজনীতির ফলন?
ঠাকুরগাঁওয়ে সারের ডিলার নিয়োগে যেই অনিয়ম, দলীয়করণ ও স্বজনপ্রীতির অভিযোগ উঠিয়াছে, উহা গুরুতর। সোমবার প্রকাশিত সমকালের প্রতিবেদনমতে, সম্প্রতি জেলার চার উপজেলায় যেই ৩১ জন নূতন সার ডিলার নিয়োগ দেওয়া হইয়াছে, তাহাদের ২৮ জনই ক্ষমতাসীন বিএনপির সহিত সংশ্লিষ্ট।



