র্যাঙ্কিংয়ে হৃদয়ের বড় লাফ, এগোলেন ১১৫ ধাপ
সিলেট টেস্টে ব্যাট হাতে ইতিহাস গড়ার পুরস্কার পেলেন তাওহিদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ২৪২ ও দ্বিতীয় ইনিংসে ৮২ রানের দুর্দান্ত পারফরম্যান্সে আইসিসি টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১১৫ ধাপ এগিয়েছেন বাংলাদেশের এই ব্যাটার।


