সেনাসদস্য তিতাস হত্যা মামলার আসামি গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফে সেনাসদস্য সৈনিক মো. তিতাস শেখ হত্যা মামলার এজাহারনামীয় ১৮ নম্বর আসামি মো. হোসেন প্রকাশ বক্কইন্যাকে (২০) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।



