সেই নাঈম শেখেই আস্থা বাশারের
টি২০ ম্যাচে ছয় বছরে তাঁকে থিতু করার কম চেষ্টা করেননি হাবিবুল বাশার সুমন, ৩৯টি ম্যাচ খেলিয়েও স্ট্রাইকরেট টেনেটুনে ১০২.২৫। ঘরোয়া ক্রিকেটে হাজার হাজার রান করে যাওয়া নাঈম শেখকে নিয়ে চেষ্টা করানো হয়েছিল ওডিআইতেও, কিন্তু সেখানেএ ১২.৭৫ গড়ে ৯ ম্যাচের বেশি খেলানো যায়নি।



