মেঘনা নদী থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদী থেকে আনুমানিক ১৪ বছর বয়সী এক অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে চাঁদপুর লঞ্চঘাটের পূর্ব পাশে নিশি বিল্ডিং-সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

