রাকসুর তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের দাবিতে মানববন্ধন ছাত্রশিবিরের
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নতুন নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। একই সঙ্গে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার উপেক্ষা করা হলে উপাচার্যের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।

