ফ্যাসিস্টদের নাশকতা সরকারের ব্যর্থতায়: জামায়াত
গত কয়েক দিনে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনায় জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দায়ী করেছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, সরকারের ব্যর্থতার সুযোগে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এসব নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে।


