নরসিংদীর পলাশে খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
নরসিংদীর পলাশে বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুম মিয়া (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার গড়পাড়া গ্রামের রিজেন্ট পাওয়ার প্লান্টের সামনে সড়কের পাশে পল্লী বিদ্যুতের একটি বৈদ্যুতিক খুঁটিতে এ বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে।


