এক যুগের বেশি সময় পর ভবনের দখল পেল বেসিক ব্যাংক
দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের আইনি লড়াই শেষে রাজধানীর মতিঝিলে প্রধান কার্যালয়ের জন্য ক্রয়কৃত ভবনের দখল বুঝে পেয়েছে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক পিএলসি। আদালতের চূড়ান্ত রায় ও সংশ্লিষ্ট আদেশের পরিপ্রেক্ষিতে আইনানুগ প্রক্রিয়ায় মঙ্গলবার সকালে ভবনটির দখল গ্রহণ করে ব্যাংক কর্তৃপক্ষ।
