আ’লীগের শেষ দশকে ঋণের বোঝা বেড়েছে ৩০০ শতাংশ
বিগত আওয়ামী লীগ সরকারের শেষ এক দশকে দেশের ঋণের বোঝা ৩০০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ২০০৬-০৭ বা ২০০৭-০৮ অর্থবছর থেকে হিসাব করলে ঋণের পরিমাণ বেড়েছে ৩২৩ শতাংশ।


