সংস্কারে গড়িমসি ও বিচারে স্থবিরতার কারণেই পরাজিত শক্তির আস্ফালন: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, চরমোনাই পীর বলেছেন, শরিয়াহর মূল শিক্ষা ন্যায়, ইনসাফ, মানবকল্যাণ ও অন্যায়ের প্রতিরোধ। দেশে শরিয়াহর অনুপস্থিতির কারণেই কাঙ্ক্ষিত মুক্তি ও সমৃদ্ধির সুফল আসছে না।

