তরুণীকে নিয়ে রিসোর্টে ছাত্রশক্তির ঢাবি সভাপতি, ছাত্রলীগের হামলায় আহত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে হামলার শিকার হয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলাম। তাঁকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।


