যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, বহিষ্কার ছাত্রদল নেতা
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গ্রেপ্তার এক যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে গিয়ে তদবির করার অভিযোগে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল কবির আখন্দকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।



