যশোরে বিদ্যালয়ের টয়লেটে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ঢাকা থেকে শিক্ষক গ্রেপ্তার
যশোরের অভয়নগরে স্কুল চলাকালে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় পলাতক শিক্ষক ইমরান হোসেনকে (৩৮) আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ঢাকার মিরপুর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।



