রাজশাহীতে বিএনপি কার্যালয়ে আগুন, মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
রাজশাহীর তানোরে গভীর রাতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ এবং পবায় মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ছাড়া নগরীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ও হাতবোমা বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।


