ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুন, নেভাতে গিয়ে প্রাণ গেল চালকের
ফরিদপুরে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে শ্বাসকষ্টে মো. কালাচাঁদ (৫০) নামের বাসটির চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।


