ধামরাইয়ে পাঁচ দিনে চার বাসে আগুন, গ্রেপ্তার ৫
ঢাকার ধামরাইয়ে পরপর তিন রাতে তিনটি বাসে আগুন দেওয়ার পর ফের সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার দিবাগত রাত ১টার দিকে ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক মহাসড়কের ধামরাই পৌরসভার যাত্রাবাড়ী এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনে এ ঘটনা ঘটে।


