বিকেএসপিতে সুযোগ পেল খুদে ক্রিকেটার সাদিয়া
পীর-আউলিয়ার ভূমি হিসেবে পরিচিত সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়নের হিঙ্গারপাড়া গ্রাম। এখানকার রক্ষণশীল সমাজের নানা প্রতিকূলতা ও কটু কথাকে পাশ কাটিয়ে খেলাধুলার মাধ্যমে নিজেকে প্রমাণ করেছে ষষ্ঠ শ্রেণির ছাত্রী সাদিয়া খাতুন।

