পাহাড়ি কাঠেই চলছে ইট পোড়ানোর প্রস্তুতি
পরিবেশবান্ধব প্রক্রিয়ায় ইটভাটা পরিচালনার জন্য ৩৮০ ভাটার মালিককে ‘লাল নোটিশ’ দিয়েছে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর। ঢাকঢোল পিটিয়ে তিন মাস চালানো হয় প্রচার-প্রচারণাও। ১৫ উপজেলায় ভাটা মালিকদের নিয়ে হয়েছে পৃথক মতবিনিময় সভা।



