এইচএসসির ফল এবং উন্নয়নের আলোয় উপেক্ষিত শিশু
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রায় অর্ধেক সংখ্যক শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। এই ফল নিয়ে উদ্বেগ, আলোচনা ও সমালোচনা চলছে। কিন্তু আমরা কি ভেবে দেখেছি, যারা পরীক্ষায় অংশ নিয়েছে, তারা ১২ বছর শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত থাকার সুযোগ পেয়েছে?


