নেতানিয়াহুও কি থাকছেন ইসরায়েলের নতুন জোট সরকারে, যা বললেন আইজেনকট
ইসরায়েলের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন বিরোধী নেতা গাদি আইজেনকট। তবে তার নেতৃত্বাধীন নতুন জোট সরকারে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি এবং ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের দলকেও স্বাগত জানানোর ইঙ্গিত দিয়েছেন তিনি।

