লোপেজের জোড়া গোলে অ্যাতলেটিকোকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা
ফারমিন লোপেজের জোড়া গোলে অ্যাতলেটিকো মাদ্রিদকে ২-১ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। শুরুতে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে পাওয়া এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষস্থান ধরে রেখেছে হান্সি ফ্লিকের দল।


