আমার চিন্তা কারও কাছে বন্ধক নয়
মুখ দেখেই অনেকে আমাকে ‘শাহবাগী’ বলে দেগে দেন। জানতে ইচ্ছে হয়, ঠিক কী দেখতে পান তারা আমার মধ্যে? আমার রাজনৈতিক আনুগত্য? নাকি আমার ব্যক্তিগত জীবন ও চলাফেরা? মনে হয়, আমার পরিধানের বস্ত্র দেখেই নিজের মতো একতরফা রাজনৈতিক বিবৃতি দেন।



