কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়া নেওয়া যাবে ৩০ হাজার ডলার
বিদেশে চিকিৎসার খরচ মেটাতে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়া বৈদেশিক মুদ্রা ছাড়ের সীমা দ্বিগুণ করা হয়েছে। এখন থেকে একজন ব্যক্তি বিদেশে চিকিৎসার জন্য অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিতে পারবেন।

