বরিশালে পুলিশ লাইন্সের সামনে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল
বরিশাল নগরীতে জেলা পুলিশ লাইন্সের সামনে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা। গতকাল রোববার দুপুরে মিছিলটি অনুষ্ঠিত হয়। বিকেলে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুর রাজ্জাক ব্যানারের সামনে থেকে মিছিলের নেতৃত্ব দিয়েছেন।

