হৃদয়ের ফিফটি, মুশফিকের ৭ হাজার
সিলেট টেস্টের শেষ দিনে ব্যাট হাতে লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রথম ইনিংসে রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও ফিফটি তুলে নিয়েছেন তাওহীদ হৃদয়। অন্যদিকে, বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম।



