কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক
প্রথমে নিয়ম লঙ্ঘন করে কৃষকের ১০ হাজার টাকার ঋণ সুদে-আসলে লাখ টাকা বানানো হয়েছে। এখন তা ২০ হাজার টাকায় নামিয়ে ঋণ মওকুফের জন্য সরকারের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে। বাড়তি সুদ, যা আগে ব্যাংকের আয় খাতে দেখানো হয়েছিল, এখন তা মওকুফ করে ব্যাংক নিজের পুরোনো অনিয়মও আড়াল করছে।



