ক্যানসারে আক্রান্ত নারী দলের কোচ পিটার বাটলার
বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার ক্যানসারে আক্রান্ত হয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসার জন্য নিজ দেশ ইংল্যান্ডে ফিরে গেছেন এই ব্রিটিশ কোচ। তার অসুস্থতার খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।



