ছাত্রদলে অসন্তোষ, কেন্দ্রীয় নেতাদের একাংশের বিপ্লব ও সংহতি দিবসের প্রোগ্রাম বয়কট
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রদলের আয়োজিত আলোচনা সভা বয়কট করেছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সুপার ফাইভের বাইরের নেতাদের একটি বড় অংশ। অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ না রাখায় ক্ষোভ প্রকাশ করে সভায় অংশ না নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনের বাইরে অবস্থান নেন তাঁরা।



