‘বড় ছেলেকে দাফন করেছি মাত্র দুই দিন হলো, ছোট ছেলে লাইফ সাপোর্টে’
চট্টগ্রামের হিলভিউ আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় দুই ছেলেকে নিয়ে থাকতেন মোহাম্মদ কবির ও আমেনা বেগম দম্পতি। বড় ছেলে নূর মোহাম্মদ আরাফাতের বয়স ১০ বছর। ছোট ছেলে মোহাম্মদ আবু বক্করের বয়স ১০ মাস।

