নববধূ বর্ষা হত্যা, স্বামী নাবিদ ২ দিনের রিমান্ডে
নববধূ জুমরাতুন নেছা বর্ষা হত্যা মামলায় স্বামী নাবিদ হোসাইনকে দুইদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও থানার এসআই বাবরের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামির জামিন আবেদন নাকচ করে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্টেট আদালতের হাকিম আজ রোববার এই আদেশ দেন।


