মদিনা নগরী লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা
সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় পবিত্র মদিনা নগরী লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। তবে হুতিদের ছোড়া ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝ- আকাশে ধ্বংস করে দেওয়ার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।



