শিশুর অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা চায় সংসদীয় ককাস
শিশুর অধিকার সুরক্ষা, শিশুবান্ধব আইন-নীতি প্রণয়ন, বাজেট বরাদ্দ, জবাবদিহি নিশ্চিতকরণ এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালনে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছে শিশু অধিকার-বিষয়ক সংসদীয় ককাস।


