ফুটবলে নেই ভারত-পাকিস্তান বৈরিতা
নাই-বা হলো ক্রিকেট; ভারত-পাকিস্তান ম্যাচ তো আজ। সেখানে কি আজ ভারতীয় দলের অধিনায়ক সৌজন্যতার হাত গুটিয়ে রাখবেন পাকিস্তান অধিনায়কের সামনে? প্রশ্নটা শুনেই পাশে বসা কোচের দিকে তাকিয়ে উত্তরটি গুছিয়ে নিলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক নাথান রদ্রিগেজ।

