প্রতিপক্ষের মাঠে ৯ গোল করে চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস কোমোর
চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের অভিষেক মৌসুমেই একের পর এক চমক দেখাচ্ছে কোমো। এবার ফরাসি ক্লাব লঁসের মাঠে গিয়ে রীতিমতো গোলবন্যা বইয়ে দিল ইতালিয়ান দলটি। স্বাগতিকদের ৯-১ গোলে উড়িয়ে দিয়ে প্রতিযোগিতার ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে সেস ফাব্রেগাসের দল।



