অমিতাভের বাড়ি নিয়ে সম্পত্তির বিরোধ, বৈধতা চ্যালেঞ্জ করলেন ভাইয়ের স্ত্রী
বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের জুহু এলাকার বাড়ি ‘জলসা’কে কেন্দ্র করে নতুন করে পারিবারিক সম্পত্তির বিরোধ সামনে এসেছে। বাড়িটির মালিকানা নিয়ে প্রশ্ন তুলে ১৯৯৩ সালে করা একটি দানপত্রের (গিফট ডিড) বৈধতা চ্যালেঞ্জ করেছেন অমিতাভের ছোট ভাই অজিতাভ বচ্চনের স্ত্রী রামোলা বচ্চন।

